top of page

'মহামনন' ধ্যান প্রশিক্ষণ শিবির

  • communeme4
  • May 30, 2020
  • 2 min read

Updated: Jun 3, 2020

মহর্ষি মহামানস নির্দেশিত পথে সহজ-সরল  এবং অত্যন্ত কার্যকর পদ্ধতিতে মনোবিজ্ঞান ও আধ‍্যাত্মিকবিজ্ঞান ভিত্তিক দুর্লভ ধ‍্যান প্রশিক্ষণ শিবির। সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে কোথায় কোথায় এই শিবির চলছে, জানতে এই ওয়েবসাইট দেখুনঃ https://mahamanan.wixsite.com/meditation





'মহামনন' ধ‍্যান অনুশীলনের মাধ্যমে লাভ করুন মানসিক উৎকর্ষ এবং অনাবিল প্রশান্তি। লাভ করুন 'মেন্টাল ফিটনেস' সহ আরও অনেককিছু।

'মহামনন' ধ‍্যান-যোগ সাধনার মাধ্যমে সাধকের মন স্ববোধ-এ স্থিত হয়ে, এক অভূতপূর্ব প্রশান্তি ও প্রফুল্লতা লাভ করে থাকে।ক্রমশ সাধকের জীবন হয়ে ওঠে সুখময়~ শান্তিময়~ আনন্দময়। 'মন' তার ঋণাত্মক (negative) ভাব এবং মানসিক দুষণ--- উদ্বেগ-- উৎকণ্ঠা-- অবসাদ (stress, tension, depression) প্রভৃতি থেকে থেকে মুক্ত হয়ে, আত্মোপলব্ধি লাভের মধ্য দিয়ে ক্রমশ হয়ে ওঠে দিব‍্য জ্ঞান-আলোকময়!

ছাত্র-ছাত্রীগণ প্রচলিত শিক্ষা গ্রহণের পাশাপাশি 'মহামনন' শিক্ষা ও অনুশীলনের দ্বারা তাদের পরীক্ষার রেজাল্ট আরও ভালো করতে সক্ষম হবে। এছাড়া, তাদের আচরণেও ক্রমশ শুভ পরিবর্তন আসবে।

বিশদভাবে জানতে, এবং অংশগ্রহণ করতে, শীঘ্র যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত।

কোনো ব‍্যক্তি বা সংস্থা কলকাতায় অথবা কোনো বড় শহরে, বড় আকারে এই 'মেডিটেশন ক‍্যাম্প' -এর আয়োজন করতে আগ্রহী হলে, যোগাযোগ করুন। আট দিনের কোর্স এবং চার দিনের সংক্ষিপ্ত কোর্স।


ভুক্তভোগী মাত্রই জানেন, ধ্যানের গভীরে ডুব দেওয়া মোটেই সহজ কাজ নয়। অনেকবার ধ্যানস্থ হওয়ার চেষ্টা করেও, বিফল হয়ে, শেষপর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, এমন মানুষের সংখ্যা কম নয়। 
সেই অতি কঠিন কাজটিকে আমাদের জন্য সহজ করে তুলেছেন মহর্ষি মহামানস তাঁর অপূর্ব ধ্যান পদ্ধতির মাধ্যমে।
প্রচলিত পদ্ধতি অনুযায়ী, কোনো মন্ত্র জপের মাধ্যমে গভীর ধ্যানের মধ্যে ডুবে যাওয়া, অধিকাংশ মানুষের পক্ষেই সম্ভব নয়। 'মহামনন' ধ্যানে ওই রকম কোনো চালু পদ্ধতি নেই।
ধ্যান মানে শুধু চোখ বুঁজে বসে থাকা নয়। অথবা কোনো স্মৃতি বা কল্পনায় বুঁদ হয়ে থাকাই নয়।ধ্যানের অনেক গভীরে ডুবতে হবে।ধ্যানের তন্ময়তা যত গভীর হবে, ততবেশি সাফল্য লাভ করতে পারবে ধ্যানী ব্যক্তি।

।। মহামনন ।।

মহর্ষি মহামানস-এর মহা-আত্মবিকাশ-যোগ শিক্ষাক্রম -এর অন্তর্গত 'মহামনন' ধ‍্যান-যোগ সাধনার মাধ্যমে মানসিক উৎকর্ষ এবং অনাবিল প্রশান্তি ও প্রফুল্লতা লাভ করুন। লাভ করুন 'মেন্টাল ফিটনেস'।

।। মহামনন ধ‍্যান-যোগ ।।

সজাগ-সচেতন বিকাশমান মানুষ মাত্রই প্রশান্তি ও প্রফুল্লতা লাভের জন্য যারপরনাই আগ্রহী হয়ে থাকেন। মানব জীবনে প্রশান্তি ও প্রফুল্লতা এক অমূল্য সম্পদ। তার সঙ্গে যদি থাকে সুস্থতা, তাহলে তো সে এক মহা ভাগ্যবান মানুষ। দুর্লভ অথচ সহজ ও সরল এই শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে জীবনে নিয়ে আসুন এক অভূতপূর্ব শুভ পরিবর্তন।

'মহামনন' ধ্যান সাধনার দ্বারা সাধকের মন স্ব-বোধে স্থিত হয়ে, এক অনাবিল প্রশান্তি লাভ করে থাকে। সাধকের জীবন হয়ে ওঠে সুখ ও শান্তিময় আনন্দময়। তার মন সমস্ত রকমের ঋণাত্মক ভাব ও মানসিক দূষণ--- উদ্বেগ-উৎকণ্ঠা প্রভৃতি থেকে মুক্ত হয়ে ওঠে। ক্রমে মোহ-মায়া, ভ্রান্ত-দৃষ্টি, অন্ধবিশ্বাস, অজ্ঞান-অন্ধত্ব ও মিথ্যার আশ্রয় থেকে মুক্ত হয়ে, সাধক সত্যনিষ্ঠ হয়ে--- আত্মশুদ্ধি, আত্মজ্ঞান, আত্মোপলব্ধি লাভের মধ্য দিয়ে হয়ে ওঠে দিব্য আলোকময়!

Comments


bottom of page